তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে নানা কর্মসূচি পালন

শনিবার, ২৬ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

IMG_20160324_170910নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পতাকা মিছিল থেকে এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। দোষীদের দ্রুত আইনের আওতায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনগুলো।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, বিকেলে রাজধানীর শাহবাগে তনু হত্যাকারীদের বিচার দাবিতে গণসমাবেশ করে গণজাগরণ মঞ্চ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণের মতো ঘটনার বিচার হয় না।

এছাড়া, তনুর হত্যার প্রতিবাদে পতাকা মিছিল করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে পতাকা মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.