BREAKING NEWS
Search

তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা২৪ডটকম  

75469_169আন্তর্জাতিক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কারাকুলের দক্ষিণে ১১১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পে কেঁপেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকা।

বাংলাদেশ সময় বেলা ২টায় এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে ভারতের রাজধানী নয়াদিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে। ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত অক্টোবর মাসে আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ২৮০ জন নিহত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image