সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
লাইফ স্টাইল : সম্প্রতি রাজধানীর একটি শুটিং ক্লাবে তিন দিনব্যাপী ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশের আয়োজনে ব্রাইডাল ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।
যেখানে তিন দিনব্যাপী অরা বিউটি লাউঞ্জের উদ্যোগে ব্রাইডাল ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ব্রাইডাল ফেস্টিভালের মূল স্পন্সর আইস টুডে-এর সাথে কো-স্পন্সর হিসেবেও যুক্ত ছিলেন। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে গালা ফ্যাশন শো’তে র্যাম্পে হাটেন রুমা, ইমি, জান্নাতুল পিয়া, শাওন প্রিয়াংকা, এশা, কবিতা, মাশিয়াত, নাহিদ, রাজসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিয়া নূর।
অরা বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারি ও বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক বলেন, ‘দিন দিন বিয়ের আলাদা একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। ট্রেডিশনকে মাথায় রেখে আধুনিকতায় কিভাবে বিয়ের নানান আয়োজনসহ বর কনের সাজ কেমন হবে এই বিষয়গুলো আমরা ফ্যাশন শো-এর মাধ্যমে তুলে ধরেছি। শুধু তাই নয় বিয়ের সাজে বর্তমানের ট্রেন্ডটাকেও ফ্যাশন শো-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।’
ফেস্টিভালে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলো অরা বিউটি লাউঞ্জ, ওয়েডিং ডায়েরি, ব্রাইডাল মোমেন্ট, ইশরাত আমিন ফটোগ্রাফি, ওয়েডিং স্টোরি, স্টেশন ওয়েডিং, রেড, রিজেন্সি, ওশান প্যারাডাইস, জাহিদ খান মেকওভার, ব্রাইডাল ক্যানভাস, মান্যবর, শো স্টপার, ডেকোর, ফটো আর্টিস্ট, ড্রিম অ্যান্ড ডিভাইন, আপন, দোসা এক্সপ্রেস, ফখরুদ্দিন, ঢাকা ফুডিজসহ আরও অনেক প্রতিষ্ঠান।




