দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবেঃ সৈয়দ আশরাফ

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Ashraful-Final1স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আসুন শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিয়ে যাই। দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে একটি জীবনও হত্যার প্রয়োজন হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আজ মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
গত বছরের ৫ জানুয়ারিকে কেন্দ্র করে খালেদা জিয়ার আন্দোলনের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘কিসের জন্য এ আন্দোলন? ৬৫ জনকে হত্যা করলেন, দেড় হাজার মানুষকে আহত করলেন। অর্থনীতির ক্ষতি হলো ১৭ হাজার ১৫০ কোটি টাকার। গাড়ি পোড়ালেন ৭০০। পরীক্ষা বন্ধ করলেন। কিসের জন্য? গণতন্ত্রের জন্য? গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। ৭০০ গাড়ি পোড়াতে হয় না। আসলে তিনি দেশটা অকার্যকর করতে চেয়েছিলেন।’
ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোশাররফ হোসেন, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image