দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিটিজিবার্তা২৪ডটকম

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেশের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কানাডায় ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষেদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি দেশের মাটিতে পা রাখেন।

তার আগমনকে কেন্দ্র করে দুপুরের পরপরই গণভবন থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১২ দিনের সফরে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

অধিবেশন থেকে তার ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তিনি কয়েকদিন অবস্থান শেষে আজ দেশে ফিরলেন তিনি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.