Saturday,30 Sep 2017
Ctgbarta24.com
টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ ৩পাচারকারীকে গ্রেপ্তার করেছে ২ বিজিবি।আটককৃত ইয়াবার মূল্য ৬২ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বলে জানা যায়। এসময় ইয়াবা চোরাচালানীদের বহনকারী কাঠের নৌকা, নগদ বাংলাদেশী টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,মিয়ানমারের মংডু আসিক্কাপাড়া -মোঃ ইউনুছ আলীর পুত্র মোঃ ফয়সাল (২০), নাপিতেরডেইল ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ আলী (২০), খাইংখালী রশিদ আহমদের পুত্র মোঃ আব্দুল (২০)।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়কলেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম বলেন ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান টেকনাফ ইউপিস্থ বরইতলী (উঠনী) বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহলদল বরইতলী এলাকায় নাফ নদীর কিনারায় অবস্থিত কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে।পরে তাদের কাছ থেকে এই ইয়াবাসমূহ উদ্ধার করা হয়।
নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ এবং অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে ধৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, হস্তচালিত কাঠের নৌকা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।





