নাশকতা ঠেকাতে শাহ্জালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বুধবার, ১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

Shajalal-airfortস্টাফ রিপোর্টার : একাত্তরের  মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে হযরত শাহ্জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে ।

বুধবার (১৮ নভেম্বর) আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পরপরই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, যেকোনো রকমের নাশকতা ঠেকাতে বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দরে মূলপ্রবেশ পথে ছয়জন নিরাপত্তা কর্মীর জায়গায় ১০ জন রাখা হয়েছে, অন্যান্য পয়েন্টে চারজনের জায়গায় ছয়জনে উন্নীত করা হয়েছে।

তানজিনা বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। নিরাপত্তা ব্যবস্থা সবসময় বলবত ছিল এবং থাকবে।’

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘প্রয়োজনে অথবা বিভিন্ন সময় আমরা এই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে থাকি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image