বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
জেলা প্রতিনিধি : রাজশাহী রেলস্টেশনে বিনাটিকিটে ট্রেনে ভ্রমণ করায় ২৫০ যাত্রীকে আটক ও জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার ভোর ৬টা থেকে এ অভিযান শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন হোসেন জানান, প্রধান ভূমিসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আবদুল মান্নানের নেতৃত্বে ভোর ছয়টা থেকে রাজশাহী স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী স্টেশনে প্রবেশ করা প্রত্যেকটি ট্রেনের যাত্রী নামার পরে টিকিট চেক করা হয়।
অভিযানের সময় টিকিবিহীন অন্তত ২৫০ যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৫৪ জনকে ১৫৫ টাকা করে জরিমানা করা হয়। অন্যদেরও জরিমানার প্রক্রিয়া চলছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূমিসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান বলেন, ‘বিনা টিকিটের যাত্রী রোধে এ অভিযান শুরু করা হয়েছে। আজ সারাদিনই তা অব্যাহত থাকবে।’





