নিজেদের ঈদের খরচের টাকা বাঁচিয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬

নিজেদের ঈদের খরচের টাকা বাঁচিয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ভৈরব: খুব সামান্য খাদ্য সামগ্রী৷ এক প্যাকেট সেমাই, হাফ কেজি চিনি, হাফ লিটার তেল৷ কিন্তু উদ্যোগটি মহান৷ ভৈরব থানার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কতিপয় যুবক, যাদের অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজ বা  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র, নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে গ্রামের অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ৷

সংগঠনের সদস্যরা জানান -স্থানীয় চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার নির্বাচিত হয়ে সর্বপ্রথম পূর্বকান্দা গ্রামের যুবকদের এই সংগঠনটি করার পরামর্শ দেন ৷ এবং নিজ নিজ সামর্থ অনুযায়ী এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান করেন যার ফলশ্রুতিতে  আজ এই ইউনিয়নে সর্বপ্রথম কোন সামাজিক সংগঠন নিজ উদ্যোগে এই মহান কাজটি করতে সক্ষম হয় ৷

তারা আরো জানান, কাজ টি অনেক ক্ষুদ্র কিন্তু তারা চান তাদের দেখে আরো কেউ উদ্যোগী হয়ে এগিয়ে আসুক৷ প্রতিগ্রামে এই ভাবে দশজন মানুষ বের হলে খুব দ্রুত এই ইউনিয়ন কে দারিদ্র মুক্ত করা সম্ভব৷ কোন ব্যক্তি স্বার্থে নয়, অসহায়দের সাহায্য আর মাদক মুক্ত সমাজ গঠনে চেয়ারম্যানকে ও এলাকাবাসিকে সাহায্য করতেই তাদের এই কার্যক্রম৷

কিছু উদ্যমী মানুষ, কিছু স্বপ্ন, কিছু পরিশ্রম,আর দিনবদলের কিছু প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলছে মানিকদী পূর্বকান্দা অগ্নিশিখা সংঘ।

“এসো একতার পথে চলি, মানবতার কথা বলি”স্লোগানকে সঙ্গী করেই এই সংঘের পথ চলা। মানিকদী পূর্বকান্দা অগ্নিশিখা সংঘের পক্ষ থেকে নিজেদের সাধ্য অনুযায়ী  দুপুর ১১টায় গরীব ও অসহায়দের  মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার ( গোলাপ), ও ১ নং ওয়ার্ডের মেম্বার সায়েম মিয়া সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.