নির্বাচনের মাঠে থেকে খালেদাকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর

সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫

mosaসিটিজিবার্তা২৪ডটকম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গিয়ে তারেককে নিয়ে অনেক কুটনীতিকদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এক সময় হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বলেছিলেন। তবে এখন নিবার্চন করছেন।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, নির্বাচনের মাঠে থেকে আপনার জনপ্রিয়তা যাচাই করুন।

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার ব্যাপারে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার থেকে আমরাও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image