>>>>>আজনবি<<<<<
সিটিজি বার্তা২৪ । জুলাই ২০, ২০১৬
>>>>>>শিখর চৌধুরী<<<<<<
[huge_it_share]
‘তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে, কেনা আমার দেশের এ মাটি ‘
‘বাংলার বন্ধু শেখ মুজিবর রহমানের নিরলস প্রচেষ্টার এ ভাটি। ‘
পরাধীনতার শৃঙ্কলে আবদ্ধ বাঙালি জাতির মাঝে উঠেছিলো নব উত্থান,
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলো আবাল-বৃদ্ধবণিতা ও জোয়ান ।।
খালি হাতে চেপে ধরেছিলো সবাই হানাদার বাহিনীর টুটি.. ;
বিজয় বিভরে শত্রু সেনার আত্মবিশ্বাসকে লুটি ।।
বঙ্গবন্ধুর ডাকে সেদিন লাখো বাঙালির বুকে জেগে উঠেছিলো স্বাধীনতার দীপশিখা…. ;
যোগ্য নেতৃত্বের সুবাদে বাঙালি জাতি পেয়েছে বিজয়ের পাদটীকা ।।
স্বাধীন দেশের মতো আমাদেরও আছে নির্দিষ্ট ভূখন্ড,
বাঙালি জাতির গর্ব এ ভূমি এখন অখন্ড…. ।।
৭’ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণের সে বেগ ;
জাদু মন্ত্রের মতো কেড়ে নিয়েছিলো বাঙালির আবেগ…….।।
সময়ের সাথে দেশের সর্বত্র ফুটতে লাগলো যুদ্ধের কিশলয়….;
নয় মাসে ধরা দিলো বহুল আকাঙ্খিত সে বিজয়….।।
দুঃখিত আমি দেখতে পাইনি সে সময়কার বঙ্গবন্ধুর রবি…….,
কৃতজ্ঞতা জানাই লেখার ভাষায়, আমি যে ক্ষুদ্র কবি…. ।।



You must log in to post a comment.