নেইমার ঝলকে আর্জেন্টিনাকে টপকে গেলো ব্রাজিল

‘২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই’

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬

neymar

মাহাবুবুল করিম: বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে টপকে পয়েন্ট টেবিলের দু’নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ভেনিজুয়েলার সঙ্গে ২-২ গােলে ড্র করে উরুগুয়ের কাছে শীর্ষস্থান হারিয়ে তিন নাম্বারে নেমে এসেছে আর্জেন্টিনা।

গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গােলে জেতা অপরিবর্তিত দলই এদিন মাঠে নামিয়েছিলেন ব্রাজিল কোচ। খেলার দুই মিনিটের মধ্যেই লিড নেয় ব্রাজিল। নেইমারের কর্নার পাস থেকে গোল করেন ইন্টারমিলান ফরোয়ার্ড মিরান্ডা ফিলহো।

প্রথম গোলের পর আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দেয় ব্রাজিল। বেশ কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করে তারা। কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ হন ফরােয়ার্ডরা।

এর মধ্যে নিজেদের গুছিয়ে নেয় কলম্বিয়া। প্রথমার্ধেই সমতায় ফেরে তারা। খেলার ৩৬ মিনিটে আনে সফরকারীরা। জেমস রদ্রিগেজের ক্রস থেকে আত্মঘাতী গোল করেন মারকুইনহোস। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। তবে জয়সূচক গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় আরো ৩৮ মিনিট।

লিভারপুল তারকা কোটিনহোর পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন নেইমার। শেষ পর্যন্ত নেইমারের এই গােলই ম্যাচের ২-১ ফলাফল নির্ধারণ করে দেয়।

অপরদিকে ব্রাজিল কলম্বিয়া ম্যাচের আগে ঘরের মাঠে প্রায় হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করে রক্ষা পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে ভেনিজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টাইনরা।

ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতি দলের খেলায় ভালভাবেই প্রভাব ফেলে।

খেলার প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মেসিবিহীন আর্জেন্টাইনরা। ৩৫ মিনিটে সালোমন রনডনের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন হুয়ান পাবলো অ্যাকস্তা। বিরতির পর আরো ধারালো আক্রমণ করে ভেনেজুয়েলা। ৫৩ মিনিটে জোসেফ মার্টিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

এর পাঁচ মিনিট পরেই একটি গোল পরিশোধ করে আর্জেন্টিনা। দারুণ শটে দলকে গােল এনে দেন ফরোয়ার্ড লুকাস প্রাতো। ৮৩ মিনিটে ওটামেন্ডির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

আগের ম্যাচে মেসির একমাত্র গােলে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

দিনের অপর ম্যাচে এডিনসন কাভানির দুই ও রদ্রিগেজ ও সুয়ারেজের একটি করে গোলে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে উরুগুয়ে। এছাড়া চিলি ও বলিভিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.