পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটর সাইকেল বিতরণ করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটর সাইকেল বিতরণ করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন
চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম, উন্নয়ন ও রক্ষণাবেক্ষন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটর সাইকেল বিতরণ করলেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

চসিকের পরিচ্ছন্ন বিভাগ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষন কাজে গতিশীলতা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ১ শত টি মোটরসাইকেল বিতরণ করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে, দামপাড়াস্থ সি এন জি ফিলিং ষ্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে চাবি ও মোটরসাইকেল হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রতিটি মোটর সাইকেল ১ লক্ষ ৯৫ হাজার ৫ শত টাকা ক্রয় করেছে বলে যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক থেকে জানা যায়।

মোটর সাইকেল হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

এতে আরো উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, তত্বাবধায়ক প্রকৌশলী মো.মাহফুজুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম, শেখ হাসান রেজা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোটর সাইকেল হস্তান্তর অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তবে প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বচ্ছ ও জবাবদিহী প্রতিষ্ঠানে পরিণত করে নিয়ম শৃংখলার মধ্যে আনা হবে।

প্রসঙ্গক্রমে মেয়র বলেন, আমি যা বলি বাস্তবে তা-ই করি। দূর্ণীতি নামক শব্দটির সাথে আমার কোন সম্পর্ক নেই। কাউকে অনিয়ম ও দূর্ণীতি করতেও আমি সুযোগ দিব না। নাগরিক সেবাপ্রাপ্তি কোন করুনার বিষয় নয়। সেবাপ্রাপ্তির অধিকার প্রতিটি নাগরিক এর রয়েছে।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, ৩ অর্থ বছরের মধ্যে উন্নয়ণ, আলোকায়ন সহ ক্লিন ও গ্রিন সিটিতে উন্নিত করা হবে। মেয়র তাঁর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.