প্রগতিশীল নারী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে “বেগম ফজিলাতুন্নেসা বিগ্রেড” এর যাত্রা শুরু

সোমবার, ০৩ অক্টোবর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

fazilatun-nissaপ্রেস রিলিজ : বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিমানা ও প্রগতিশীল করে জঙ্গিবাদ ও মৌলবাদের ছোঁয়া থেকে দূরে রাখতে “বঙ্গমাতার আদর্শে এগিয়ে যাবে বাংলার মেয়ে” শ্লোগান নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট থেকে যাত্রা শুরু করেছে বেগম ফজিলাতুন্নেসা বিগ্রেড। চট্টগ্রাম পলিটেকনিকে পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের এর আত্মপ্রকাশ ঘটে।

চট্টগ্রাম পলিটেকনিক কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদের সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত বাপ্পীর সঞ্চালনায় ও চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক রোমান দাশ, ছাত্র সংসদের জি,এস আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সাজিদ, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল আলম,

বক্তারা বলেন আমাদের নারীদের অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করতে একটু গোষ্ঠী আজ উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদেরকে ইসলামের ভুল ও অপব্যাখ্যা দিয়ে সংস্কৃতি ও প্রগতির ধারা থেকে দূরে ঠেলে দিয়ে জঙ্গি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গা থেকে নারী জঙ্গি সদস্য গ্রেপ্তার হওয়ায় তার বড় প্রমাণ। তাই নারীদেরসাংস্কৃতিমানা ও প্রগতিশীল করে জঙ্গিবাদ ও মৌলবাদের ছোঁয়া থেকে দূরে রাখতে কাজ করবে বেগম ফজিলাতুন্নেসা বিগ্রেড।

এসময় উপস্থিত ছিলেন মিল্লাদ, পারভেজ, তানভীর, মহিম, রাসেল, দ্বীপ, রকি, নিশান, রফিক, কামরুল, রাজু সহ চট্টগ্রাম পলিটেকনিকে অধ্যায়নরত বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়ে শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.