Thursday,28 Sep 2017
Ctgbarta24.com
চট্টগ্রাম ঃ যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৬ জুলাই ভোরে গলব্লাডারের অপারেশন হয় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ মানবতার বাতিঘর জননেত্রী শেখ হাসিনার। তাঁর রোগ থেকে আরোগ্য কামনায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেয়র বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, মো. সলিম উল্লাহ বাচ্চু, মো. আযম, সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, ম্যাজিষ্ট্রেট সনজিদা শরমিন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান স্থপতি একে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সহ চসিক এর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মোনাজাতে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও আশু আরোগ্য কামনা করা হয়।




