প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন উপলক্ষে শিক্ষাথীদের সনদ বিতরণ

শনিবার,০১ অক্টোবর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

img_7049প্রেস বিজ্ঞপ্তি

দেশরতœ শেখ হাসিনা’র ৭০ তম জন্মদিন উপলক্ষে ২০১৬ সনে এইচ এস সি তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথী সহ দ্বাদশ, একাদশ, ১০ম, ৯ম ও ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরন ও বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়–য়া
জননেত্রী শেখ হাসিনা’র রূপকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের জ্ঞানে ও গুনে সমৃদ্ধ হতে হবে।

ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর উপাচার্য প্রফেসর ডা. প্রভাতচন্দ্র বড়–য়া বলেন, বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ২০৪১ সনের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে উন্নিত হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র রূপকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের জ্ঞানে ও গুনে সমৃদ্ধ হতে হবে। দেশ থেকে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূলে বর্তমানের শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্ম দিন উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. বিকেলে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ২০১৬ সনে এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ শত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা এবং দ্বাদশ, একাদশ, ১০ম, ৯ম ও ৮ম শ্রেণির মেধাবী ২ শত শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক এতে সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এর উপস্থাপনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজী বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টচার্য। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। কুলগাঁও সিটি কর্পোরেশনের অধ্যক্ষ মো. আমিনুল হক খান, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ মিসেস আনোয়ারা বেগম। আলোচনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মীর আবদুর রহমান মামুন, এডভোকেট টিপু শীল জয় দেব, কবি আসিফ ইকবাল, মহানগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, শিবু দাশ, সাখাওয়াত হোসেন শওকত, রাশেদ মাহমুদ পিয়াস, আলী হোসেন, সালাউদ্দিন মনু, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, আজিম উদ্দিন, ইরফান জাহাঙ্গীর অভিন, আবু তৈয়ব মিজান, আনন্দ মজুমদার, অনিক বড়–য়া।
২০১৬ সনে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ, কায়সার নিলুফার সিটি কর্পোরেশন কলেজ, পটিয়া সরকারী কলেজ, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ, ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত একশত শিক্ষার্থীদের সংবর্ধনা সহ দুইশত কৃতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুকান্ত ভট্টচার্য। বলেন, অসাম্প্রদায়িক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের শপথ নিতে হবে। তিনি বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, মানুষের গুনাবলী সম্পন্ন সমৃদ্ধ মানুষ হতে হবে। কৃতি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মূল্যবোধ ধারন করে দেশ গড়ার কারিগর হতে হবে। প্রধান আলোচক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়ে শেখ হাসিনার ভিশন ও রূপকল্প বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠান শেষে কৃতি ও মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন প্রধান অতিথি উদ্বোধক ও প্রধান আলোচক সহ অন্যরা।
জাতির পিতার কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ ২৮ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. নগরীর ৩৮ নং ওয়ার্ডের আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম, ৯ম, ১০ম ও একাদশ শ্রেনীর একশত মেধাবী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিরর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। আলোচনা করেন ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাছের ও এস এম আবু তাহের, আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম, ইডুটেইনমেন্ট কোচিং পয়েন্ট এর পরিচালক মো. রিদোয়ান শিকদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হোসেন চৌধুরী সাদ্দাম, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, মো. জোবায়েদ, নাজমুল নিহার, আসমান রাসুল নিলু, মো. মুন্না, আরিয়ান খান, মো. সজিব, সাকিব চৌধুরী (১), সাকিব চৌধুরী (২), মো. ইমন সহ অন্যরা। আলোচনা সভায় একশত জন শিক্ষার্থীদের হাতে শেখ হাসিনা সম্মাননা সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.