Thursday,19 July 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সঞ্জয় মহাজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পার্থ নন্দীর সঞ্চালনায় জামাত ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের গুরুত্ব ও প্রয়োজন নিয়ে চট্টগ্রাম আদালত ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশেষ পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত ও বিএনপির আন্দোলন এর নামে সহিংসতা করার অপচেষ্টায় লিপ্ত আছে, এসব ষড়যন্ত্র ও সহিংসতা প্রতিহত করতে আইনের ছাত্রদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, চট্টগ্রামের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, তরুন আওয়ামীলীগ নেতা এডভোকেট এস এম রাশেদ চৌধুরী, বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শীবলি, বঙ্গবন্ধু যুব মহিলা আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট পাপড়ি সুলতানা, সাধারণ সম্পাদক এডভোকেট রোকসানা আক্তার, আইন কলেজের সাবেক ভিপি শ্যামল মজুমদার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অজয় ধর, সরোজ রোহান, এস এম দিদার, রাজিব ভট্টাচার্য, ইমাম হোসেন, এহসানুল করিম, আসাদুজ্জামান জিসান, জাবেদ হোসেন, শুভ আইচ, ইখতিয়ার উদ্দিন আরাফাত, সাকিব জাওয়াদ, এনায়েতুল করিম, তাসলিমা আকতার, রোজি প্রিয়া, তারেক সোবহান, মইনুদ্দিন গাদ্দাফি, সারোয়ার উদ্দিন, জাবেদ আলি সুমন, আব্দুল জাওয়াস, আকাশ নাথ, এয়ার মোহাম্মদ, শ্বরূপ বনিক, পংকজ মালাকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।




