সিটিজিবার্তা২৪ডটকম
প্রেস বিজ্ঞপ্তি।।
চট্টগ্রাম :: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ বন্দর থানার উদ্যেগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান স্বপন, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সমাজ কল্যান সম্পাদক আরিফুর রহমান সোহাগ, সাবেক ছাত্র নেতা সাইদুর রহমান সুজন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাভেল, সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান লিংকন, নগর ছাত্রলীগ নেতা আজম আলী চৌধুরী জুয়েল, সাইদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, নাজিম উদ্দিন, মোঃ ফরহাদ সহ বন্দর থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ।





