প্রেস বিজ্ঞপ্তি।।
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম :: সৌহার্দ্য-সম্প্রীতি-ভ্রাতৃত্বের সেতু বন্ধন রচনায় বন্ধু সম্মিলন ৯৯ আগামীকাল ৭ জানুয়ারি শনিবার নগরীর ষোলশহরস্থ সমাবেশ কমিউনিটি সেন্টরে ওমর গণি এম.ই.এস কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী ৯৯ ব্যচের সংগঠন এমইএস-৯৯ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা, স্বারক সম্মাননা প্রদান, মধ্যাহ্ন ভোজসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা।
দ্বিতীয় পর্বে বন্ধু সম্মিলন ৯৯ এর পরিবার বর্গের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি-ভ্রাতৃত্বের সেতু বন্ধন রচনার মূল অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের মূল আকর্ষণ সম্মাননা স্বারক প্রদান করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রসাশক মোঃ সামশুল আরেফিন, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, সম্মানিত অতিথি থাকবেন ওমর গণি এম.ই.এস কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী ও বৈশাখী টেলিভিশন বার্তা প্রধান অশোক চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এম.ই.এস ৯৯ ফাউন্ডেশনের আহবায়ক মুহাম্মদ ওসমান গনি।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত/-
(লিটন চৌধুরী জয়)







