বাংলাদেশে এসে পৌঁছেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশে এসে পৌঁছেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল

সিটিজিবার্তা২৪.কম, খেলা : শেষ পর্যন্ত সব শঙ্কাকে দূরে ঠেলে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইংলিশ ক্রিকেট দলটি।

ইংল্যান্ডের দলটি ৩৪ সদস্যের। দলে আছেন ১৬ ক্রিকেটার। বাকিরা হলেন কোচিং স্টাফ, ইসিবি কর্মকর্তা ও নিরাপত্তা প্রতিনিধি।

ইংলিশরা এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

england-cricket-team-arived-dhaka-20160930203456

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ৮টা ৪৮ মিনিটে এসে পৌঁছেছে এলিস্টার কুক এর নেতৃত্বে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

অবশ্য এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তারা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.