BREAKING NEWS
Search

বাজারে আসছে ‘আলটিমেট ব্যাটারি’

রবিবার, ২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

 

ultiবিজ্ঞান ও প্রযুক্তি : বেশির ভাগ স্মার্টফোনে এখন ব্যবহার করা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারির মিলিঅ্যাম্পায়ার যতই বেশি হোক না কেন রোজ রোজ ফোনে চার্জ দিতে হয়। এই সমস্যার সমাধানে বাজারে আসছে এমন এক ব্যাটারি যেটি ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দেবে কয়েকগুণ বেশি। সপ্তাহে মাত্র একবার ফোনে চার্জ দিলেই হবে। এই ব্যাটারিকে বলা হচ্ছে ‘আলটিমেট ব্যাটারি’। এই ব্যাটারিতে থাকছে লিথিয়াম এয়ার।

এই ব্যাটারির উদ্ভাবকরা জানিয়েছেন, আলটিমেট ব্যাটরিতে লিথিয়াম অক্সিজেন(aka Li-air) ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারির এনার্জির ডেনসিটি লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি। ফলে লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে লিথিয়াম -এয়ার ব্যাটারি ১০ গুণ বেশি শক্তি সংগ্রহ ও সঞ্চয় করে রাখতে পারে।

অন্যদিকে লিথিয়াম এয়ার ব্যাটারি অন্যসব ব্যাটারির চেয়ে আকারে ছোট হবে। ফলে স্মার্টফোনের আকার ছোট হয়ে আসবে। এই ব্যাটারি তৈরি করতে খরচও কম লাগবে। এতে করে স্মার্টফোনের দামও কিছুটা কমে আসবে।

এই ব্যাটারি তৈরি করেছে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের একদল গবেষক।

গবেষকরা জানিয়েছে, সাধারণ ব্যাটারির তুলনায় লিথিয়াম এয়ার ব্যাটারি ২০০ গুণ বেশি চার্জ দেয়া সম্ভব। ফলে ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image