বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আর নেই

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তী সময় ৫ বার জাতীয় সংসদ সদস্য ও দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.