নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
খেলা ডেস্ক : দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট তথা বিপিএলের পঞ্চম আসর। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে লিগ পর্বের খেলা।
ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার কোনো খেলা নেই।
শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।










