Wednesday, 07 March 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা ঃ কক্সবাজার বিমান বন্দরের তল্লাসী গেইট থেকে জুতার ভিতরে করে ইয়াবা পাচারের সময় ১৮০০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
আটককৃত মো: সেন্টু মিয়া (২৮) গাজীপুর জেলার সদর উপজেলার রাহাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
বুধবার ( ০৭ মার্চ ) বিকাল ৪.৩০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, সেন্টু মিয়া দুই পায়ের দুই স্যান্ডেলের ভিতরের ৯০০ (নয় শত) করে মোট ১৮০০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল।পরে তাকে বিমান বন্দরের তল্লাসী গেইট থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।




