বিশ্বের সর্বোচ্চ গতির টহল গাড়ি নামাল দুবাই পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৭ মার্চ ২০১৬

বিশ্বের সর্বোচ্চ গতির টহল গাড়ি নামাল দুবাই পুলিশ

বিশ্বের সর্বোচ্চ গতির টহল গাড়ি নামাল দুবাই পুলিশ

বিশ্বের সর্বোচ্চ গতির একটি গাড়ি নামাল দুবাই পুলিশ। সাড়ে ১০ কোটি ভারতীয় রুপির ‘বোগাতি ভেরন’ নামের এ গাড়িটি ঘণ্টায় প্রায় ৪০৭ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

দুবাই পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর পুলিশের টহলদারি বাহিনীর জন্য এই বোগাতি ভেরন কেনা হয়েছিল। তবে শুধু টহলদারির জন্যই নয়, বিলাসবহুল এই সুপারকারকে দেশটিতে পর্যটক টানতেও কাজে লাগানো হচ্ছে বলে জানায় তারা। মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে এটি রেখে দেওয়া হচ্ছে। আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু পর্যটক তা একবার করে দেখে যাচ্ছেন।

দুবাই পুলিশের লেফটেন্যান্ট সাইফ সুলতান রশিদ আল শামসি জানান, ১৬ সিলিন্ডারের এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিনের এ গাড়িটির শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড।

বিশ্বের সর্বোচ্চ গতির টহল গাড়ি নামাল দুবাই পুলিশ

বিশ্বের সর্বোচ্চ গতির টহল গাড়ি নামাল দুবাই পুলিশ

শুধু বোগাতি ভেরনই নয়, দুবাইয়ের টহলদার বাহিনীর রয়েছে সুপার ফ্লিটসহ ম্যাকলারেন এমপি৪-১২সি, ল্যামবরগিনি অ্যাভেনটেডর, বেন্টলে কন্টিনেন্টাল জিটি বা বিএমডব্লিউ এম৬-এর মতো দ্রুতগতির একাধিক গাড়ি।

বোগাতি ভেরন নামের এ গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ডসে স্বীকৃতি পেয়েছে। এটি গতির দিকে দ্বিতীয় স্থানে থাকা একটি গাড়ি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.