শনিবার,১২ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার ভূমি অফিসে জমির মালিকদের জন্য নতুন সেবা চালু করেছেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
তিনি সিটিজিবার্তা২৪ডটকম কে জানান,” আমি আসলে সকলের মূল্যবান পরামর্শ ও ভূমি অফিসের সেবার মান নিয়ে জনমানুষের মূল্যায়ন কে গুরুত্ব দিতে চাই। আর সেই কারনে কার্ডের মধ্যে যে কেউ তাদের ইতিবাচক বা নেতিবাচক পরামর্শ প্রদান করতে পারবেন।”
তিনি আরও বলেন,সম্মানিত ভূমি মালিক সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সেবা নিয়ে আপনার ইতিবাচক নেতিবাচক যেকোন মূল্যায়ন লিখুন। আমাদেরকে আপনার মূল্যবান পরামর্শ এবং পর্যবেক্ষণ দিয়ে সহায়তা করুন। আমরা আপনার ইতিবাচক পরামর্শ এবং সমালোচনার অপেক্ষায়। এই মূল্যায়ন কার্ড আমাদের উপজেলা ভূমি অফিসে পাবেন অথবা সফটকপি প্রিন্ট দিয়ে ডাকে,ই মেইলে,ফেসবুক ইনবক্স এর মাধ্যমে পাঠাতে পারেন।
উল্লেখ্য রুহুল আমিন সীতাকুন্ড উপজেলার ভূমি অফিসে যোগদান করার পর থেকে জনমানুষের সেবার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে ভূমি সেবা সহজতর করেছেন।




