সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
অপরাধ ডেস্ক
সিটিজিবার্তা২৪ডটকম ঃ রাজধানীর আদাবরে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করার সময় কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার ভোরে তাঁদের আটক করা হয়। পুলিশ দোকানে রাখা মাংসও জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কসাই ইয়াসিন, তাঁর সহযোগী ফকরুদ্দিন ও হিরু মিয়া। স্থানীয় এক ব্যক্তি আদাবরের সুনিবিড় হাউজিংয়ের এক খামার মালিকের কাছ থেকে একটি গরুটি কেনেন। শনিবার রাতে গরুটি মারা যায়। গরুটির মৃত্যুর পর তিনি স্থানীয় এক দিনমজুরকে ডেকে পুঁতে ফেলতে বলেন। কিন্তু দিনমজুর সেটি পুঁতে না ফেলে ইয়াসিন নামের এক কসাইয়ের সঙ্গে যোগাযোগ করে ১০ হাজার টাকায় মরা গরুটি বিক্রি করে দেন।




