মহৎ কাজের জন্য রাজনীতিকদের ঝুঁকি নিতে হবে

এনামুল হক দানুর স্মরণে আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬

ctg-mohanogor-awamileague
চট্টগ্রামঃ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, প্রয়াত কাজী ইনামুল হক স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করার পর আমৃত্যু নির্যাতন- নিপীড়ন জেল জুলুমের মধ্যে আদর্শ ও নীতিচ্যুত হননি। তিনি ঝুঁকি নিতে জানতেন। মৃত্যু ভয়কে তুচ্ছ করে তিনি রাজনীতির বীর পুরুষে পরিণত হন। যে কোন মহৎ ও ভাল কাজের জন্য আমাদেরকেও ঝুঁকি নিতে জানতে হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দানু ভাই রাজনীতিকে ধারণ করেছেন অন্তর থেকেই। তিনি ধন সম্পদের পাহাড় গড়েননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি। অথচ রাজনীতির মেজাজ এখন পাল্টে যাচ্ছে। যাদের অর্থবিত্ত আছে তারা মন্ত্রী ও সাংসদ হচ্ছেন। এই ট্রাডিশন আমারদেরকেই পাল্টে ফেলতে হবে।

তিনি আমাদের পরিবারের নিজের সন্তান ও আপনজন যাতে বিপথগামী না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে, কোন মুক্তিযোদ্ধা আওয়ামী পরিবারের সদস্য যদি জঙ্গী হয় তাহলে সেই পরিবারের মুক্তিযোদ্ধা আওয়ামী পরিচয় থাকতে পারে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দানু ভাই নির্লোভ রাজনীতিক ছিলেন। ত্যাগী নেতা কর্মীদের মধ্যে তিনি অন্যতম। তার মধ্যে কোন কাপুরুষতা ছিলো না।

তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দুবৃত্তায়নের কথা বলি। যারা দুর্বত্তপনা করছে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় উন্ধন না যোগায় তাহলে রাজনীতি পরিশুদ্ধ হবে। মুখে তাদের বিরোধিতা করার পর হীন স্বার্থের জন্য তাদের সাথে আপস কাটা স্ববিবোধিতার নামান্তর। তাই আমাদের এই প্রবণতা পরিহার করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, থানা আওয়ামী লীগের সাহাব উদ্দিন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আবু মোহাম্মদ আবসার উদ্দিন চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মরহুমের পুত্র কাজী রাজেশ ইমরান।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী, আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদুর রহমান সিদ্দিকী, আবদুল আহাদ, দিদারুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, কার্যনির্বাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, বখতিয়ার উদ্দিন খান, শেখ শহিদুল আনোয়ার, রোটারিয়ান মো: ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব ফিরোজ আহমদ, ছিদ্দিক আলম, আনসারুল হক প্রমুখ।

এর আগে আজ সকালে চট্টেশ্বরী রোডস্থ বায়তুল মাল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম কাজী ইনামুল হক দানু’র কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.