Thursday,31 May 2018
ctgbarta24.com
জাহিদুর রহমান তারিক : ঝিনাইদহে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার আলোচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুন স্বেচ্ছায় আত্মসমর্পন করেছে। সে মাদক বিক্রি না করার অঙ্গিকার করে আলোচিত মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেছে।
বুধবার (৩০ মে) সকালে ঝিনাইদহ সদর থানায় স্বেচ্ছায় পরিবারের সাথে নিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তরুন ওরফে হাতকাটা তরুন শহরের ব্যাপারী পাড়ার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শহরের ব্যাপারী পাড়ার আলোচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। অভিযানের শুরু থেকেই পলাতক ছিল তরুন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। সে মোতাবেক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তরুনের বাড়িতেও গত কাল মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।
বুধবার সকালে মাদক বিক্রি না করার অঙ্গিকার করে সদর থানায় তিনি আত্মসমপর্ণ করেন।
তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ৩টি মাদক মামলা রয়েছে।




