মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্মার্ট কার্ড নিচ্ছেন মাশরাফি

সিটিজিবার্তা২৪.কম : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উদ্বোধন কার্যক্রমের শুরুর দিকে কার্ড গ্রহীতার বেশির ভাগই ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার।

মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্মার্ট কার্ড নিচ্ছেন মুশফিক

আজ রোববার (২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্মার্ট কার্ড নিচ্ছেন সাকিব

খেলোয়াড়দের মধ্যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির, তাসকিন, সৌম্য সরকার, নাসির হোসেন, ইমরুল কায়েস ও তাইজুল ইসলাম এ স্মার্ট কার্ড গ্রহণ করেন। তারা প্রত্যেকে পুরনো জাতীয় পরিচয়পত্রটি প্রধান নির্বাচন কমিশনারের হাতে ফিরিয়ে দিয়ে নতুন কার্ড গ্রহণ করেন।

মাশরাফি-মুশফিক-সাকিব-তামিমদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্মাড়ট কার্ড নিচ্ছেন তামিম

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় দলকে আফগানিস্তান সিরিজ জয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের কালকের খেলা দেখেছি।’

উল্লেখ্য, নতুন প্রযুক্তির স্মার্ট কার্ডে দশ আঙুলের ছাপ ও চোখের মণির প্রয়োগ করা হচ্ছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.