আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম
২৮ মে,শনিবার,২০১৬
ইতালির মিলানে আজ বসতে যাচ্ছে আরেকটি ‘মাদ্রিদ ডার্বি’। যেখানে নিশ্চিত হবেকে হতে যাচ্ছে মৌসুমের ইউরোপ সেরা। ‘লা ডেসিমা’ জেতা রিয়াল মাদ্রিদের কাছে আরেকটি শিরোপা জেতার সুযোগ,অন্যদিকে সিমিওনের শিষ্যদের হাতছানি দিচ্ছে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারেরমত ইউরোপ সেরা হওয়ার সুযোগ।
শনিবার (২৮ মে) মিলানের সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী এই লড়াই শুরু হবে।
এই ম্যাচটি আ্যাতলেটিকোর তাছে প্রতিশোধের ম্যাচও বটে। ২০১৪ সালের ইউরোপ সেরা হওয়া লড়ায়ে ম্রাদিদ অভিজাতদের কাছেই যে তাদের শিরোপা হারাতে হয়েছিল।
লিসবনে অনুষ্ঠিত ম্যাচটি জেতার খুব কাছেই ছিল আ্যাতলেটিকো। প্রথমার্ধে দিয়েগো গোদিনের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু খেলার শেষ মুহুর্তে ইনজুরি টাইমে সের্হিও রামোসের গোলে রিয়াল সমতায় ফিরলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে সিমিওনের শিষ্যদের জালে আরও তিনবার বল পাঠিয়ে ‘লা ডেসিমা’ জিতে লস ব্লাঙ্কসরা। এর আগে ১৯৭৩-৭৪ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা জেতার সপ্ন ভঙ্গ হয়েছিল স্পেনিশ ক্লাবটিকে।
তবে এই হারের পর থেকে লস ব্লাঙ্কসদের বিপক্ষে খেলা ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচে হারের মুখ দেখেছে সিমিওনের শিষ্যরা,জিতেছে পাঁচটিতে।
দলের সেড়া খেলোয়ার রোনালদোর ইনজুরির যে গুজব শুনা যাচ্ছিল তা উড়িয়ে দিয়ে মাদ্রিদ বস জিদান বলেছেন ,শতভাগ ফিট রোনালদোকেই দেখা যাবে মাঠে। প্রতিপক্ষ সিমিওনও পাচ্ছেনপূর্ণ শক্তির দল।
রিয়াল তারকা রোনালদো বলেন, “আমরা লা লিগা ভালোভাবে শেষ করেছি এবং শনিবার একটি ভালো জয় চাই, যা রিয়াল মাদ্রিদের মৌসুমটাকে সফল করবে। এটা অর্জন করতে পারি বলে বিশ্বাস আছে আমাদের।”
ছন্দে থাকা অ্যাতলেটিকো স্ট্রাইকার ফের্নান্দো তরেস“এটা নতুন, দারুণ, চমৎকার একটা সুযোগ। প্রতিশোধ আমাদের মনে নেই কারণ এই মুহূর্তে কেউই পিছনে ফিরে যেতে এবং আমাদের লিসবনের ফাইনালটা ফিরিয়ে দিতে পারবে না। ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমরা শুধু ইতিহাস গড়তে চাই।”
এ নিয়ে ১৪ বারের মত চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলতে নামছে রিয়াল,অপরদিকে অ্যাতলেটিকোর এবার সহ তৃতীয়বার ফাইনাল খেলার অভিজ্ঞতা হবে।
