মোসাদ্দেকের শেষ ওভারের বিরত্বে আবাহনীর জয়

ctgbarta24.com
Share

আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম

২৮ মে,শনিবার,২০১৬

Mossadek Hossen scored 57 when anahoni win in a last bal

সাভার: ম্যাচের শেষ দুই বলে মোসাদ্দেকের চার ও ছয়ের নারে  প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়ে সুপার লীগের উঠার লড়ায়ে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। সদ্য আইপিএল ফেরত সাকিবের অলরাউন্ড পারফমেন্সও আবাহনীর জয়ে ভূমিকা রাখে।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রাইম দোলেশ্বর কে ব্যাটিং এর আমন্ত্রন জানান আবাহনী তামিম ইকবাল। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ২৮ ওভারে। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে দোলেশ্বর। জবাবে নির্ধারিত ওভারের শেষ বলে তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আবাহনী।

বিকেএসপিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই কোনো রান করে তাসকিনের বলে আউট হন ইমতিয়াজ হোসেন। এরপর দ্রুত তিন উইকেট হারায় ফরহাদ রেজার দল। এরপর দলের হাল ধরেন নাসির হোসেন ও সানজামুল ইসলাম। পঞ্চম উইকেটে এ দুজন ৮২ রান যোগ করলে ভাল সংগ্রহের দিকে এগোতে থাকে দোলেশ্বর। তবে ১৪০ রানের মাথায় সানজামুল ৪০ রান করে রান আউট হওয়ার পর বেশি দূর এগুতে পারেনি তারা।

দলের পক্ষে নাসির হোসেন ৪টি চার ও দুটি ছয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৭২ রান করেন। এছাড়া রাকিবুল হাসান ২৫(৩১),রনি তালুকদার ১৮(১৪) ও জিয়াউর রহমান ১৮(১৫) রান করেন।

আবাহনীর তাসকিন ৬ ওভারে ৫২ রান খরচায় সর্বোচ্চ ২ টি উইকেট লাভ করেন। সাকিব আল হাসান ৬ ওভারে ৩১ রান দিয়ে পান ১ টি উইকেট। এছাড়া  সাকলাইন সজীব ও মোসাদ্দেক হোসেন পান ১টি করে উইকেট।

জবাবে ব্যাটিং এ নেমে ২৫  রানের মাথায় দুই ওপেনার তামিম(১০) এবং লিটন(১১) এর উইকেট হারায় আবাহনী। দ্রুত উইকেট হারালেও তৃতীয় উইকেটে সাকিব ও নাজমুল হোসেন শান্তর ৭৪ রানের জুঁটি দলকে জয়ের পথেই রাখে। সাকিব ৪০ বলে ৪৫ ও শান্ত ৪০ বলে ৩৯ করে আউট হলে জয়ের চিন্তায় ভাঁজ পরে। এই ম্যাচে ব্যর্থ হন ভারতীয় রজত ভাটিয়া(১৫)।

ফরহাদ রেজার করা শেষ ওভারে যখন প্রয়োজন ১১ ,মোসাদ্দেক হোসেন শেষ তিন বলে (২,৪,৬) ১২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। মোসাদ্দেক হোসেন সাত চার ও দুই ছয়ে সাজাঁনো ৩৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস ছিল ইনিংস সর্বোচ্চ।

দোলেশ্বরের পক্ষে আল-আমিন ও ফরহাদ রেজা সর্বোচ্চ দুটি উইকেট পান। নাির ও মিশেরো পান একটি করে উইকেট।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন বোলিং কোচ পাচ্ছেন মাশরাফিরা আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ২৯ মে ২০১৬ বিসিবি'র নতুন বোলিং কোচের পছন্দের তালিকায় পাকিস্তানের আকিব জাবেদ, শ্রীলংকার চম্পকা রানানায়েকে...
মিলানে ‘মাদ্রিদ ডার্বি’; লড়াই ইউরোপ শ্রেষ্ঠত্বের... আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম ২৮ মে,শনিবার,২০১৬  ইতালির মিলানে আজ বসতে যাচ্ছে আরেকটি 'মাদ্রিদ ডার্বি'। যেখানে নিশ্চিত হবেকে হতে যাচ্ছে মৌসুম...
প্রীতি ম্যাচে আলীপুরদুয়ার ভেটেরানস ক্লাবের জয়... শনিবার, ২৮ মে ,২০১৬ স্পোর্টস করেসপন্ডেন্ট,সিটিজিবার্তা২৪ডটকম   ভারত থেকে আগত আলীপুরদুয়ার ভেটেরানস ক্লাব চট্টগ্রামে এক সফরে এসোসিয়েশন অফ ...
ওয়ার্নারের বিরোচিত ইনিংসে ফাইনালে হায়দ্রাবাদ... আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৮ মে ,২০১৬ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথমবারের মত আইপিএলে ম্যাচ খেললেন না মুস্তাফিজ। তবে এতে জিততে ...
১ মাসের সফরে ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে টাইগাররা... শুক্রবার, ২৭ মে ২০১৬ স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকম আগামী ডিসেম্বর প্রায় ১ মাসের সফরে  নিউজিল্যান্ড বাংলাদেশ জাতীয়  ক্রিকেট দল। এই লম্বা ...



Leave a Reply