প্রতি বছর সামাজিক স্বেচ্ছাসেবী অসংখ্য সংগঠন বা ফেসবুক ভিত্তিক গ্রুপের তরুণ তরুণীরা শীতের সময়টায় শীতার্ত গরীব দের মাঝে কম্বল বিতরণ করার মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যেখানেই শীতার্ত মানুষ, শৈত্য প্রবাহ সেখানেই কেউ না কেউ বা কোন সংগঠন সেই সব দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করছেন৷
তেমনি এক কর্মকান্ডে ফেসবুক এর জনপ্রিয় গ্রুপ ডিয়ার এক্স (ডিএক্স) এর আয়োজনে রংপুর শহরের শীতার্ত দের মাঝে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয় ১১ জানুয়ারি। রংপুর গঙ্গাচড়া উপজেলার “গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়” এবং “মহিপুর ঘাট” এ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর এই ইভেন্ট এর স্লোগান ছিলো “মিশন উষ্ণতার প্রলেপ – শীতার্তদের পাশে আমরা”। আগে থেকেই ঘোষণা করে রাখার ফলে যথাসময়ে বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্ত মানুষের ঢল দেখা যায়।
শীতার্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ডিএক্স এর এডমিন আদিবা সুবহা বলেন যে তারা আবারো আগামী শীতের সময় আসতে চান এবং শীতবস্ত্র বিতরণ কর্মসুচি পরিচালনা করতে চান। দিনের প্রথম এই শীতবস্ত্র ইভেন্ট এ প্রায় আড়াইশো কম্বল বিতরণ করা হয়। এরপর দিনের দ্বিতীয় ইভেন্ট এর জন্য ডিএক্স টিম মহিপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর তিনটায় মহিপুর ঘাটের ঈদ্গাহ মাঠে শীতার্তদের মাঝে আরো প্রায় আড়াইশো কম্বল বিতরণ করা হয়।
ডিয়ার এক্সের এই মহৎ উদ্যোগে ডিয়ার এক্সের এডমিন মডারেটরদের পাশাপাশি দারুন সাড়া পাওয়া যায় গ্রুপের মেম্বার এবং প্রবাসী বাংগালী দের মাঝ থেকে। পাশাপাশি এই ইভেন্ট এ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয় ফেসবুকের আরেকটি গ্রুপ 143 Shades of You থেকে।
ইভেন্ট এ ডিয়ার এক্সের এডমিন আদিবা সুবহার সাথে ডিএক্স টিমের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার বাপ্পি, সাঈদ আল আজিম, ইয়াসিন আরাফাত আকাশ, শাখাওয়াত হোসেন, তামিম রাহমান, ফারাদিন ইফতি, ক্লিনটন ভৌমিক, সাজ্জাদুল করিম, ফরিদুল ইসলাম হৃদয়, কাজী জান্নাতুল পিংকি, রায়হান করিম, মুকুল হোসাইন, হাসান ওয়াহিদ, শাহরিয়ার সরকার, ইশরাত মাহিয়াত ইন্তি, তানহা মারজিয়া মীম, ইতি আহমেদ, মাবসুরাহ আহমেদ এবং ১৪৩ শেডস অফ ইউ গ্রুপের পক্ষ থেকে এডমিন শাইখ সিদ্দিকী।
ডিয়ার এক্সের এডমিন আদিবা সুবহার সাথে কথা বলে আরো জানা যায় যে ভবিষ্যৎ এ শীতবস্ত্র বিতরণ এর পাশাপাশি গ্রুপের পক্ষ থেকে আরো নানা ধরনের সামাজিক কর্মকান্ডের পরিকল্পনা রয়েছে।







