মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

mir ksahemডেস্ক সংবাদ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত ২৮ আগস্ট রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর শেষ আইনি সুযোগ এই রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন সব অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে আর কোনো বাঁধা থাকবে না। ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে গত আট মার্চ আপিলের রায়ে একটি অভিযোগে খালাস পেলেও অন্যটিতে সর্বোচ্চ সাজা বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার আবেদন করেন জামায়াতের এই নেতা।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। অ্যার্টনি জেনারেল বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে রায় কার্যকরে আর বাঁধা থাকবে না।

এদিকে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল থাকায় জাতি একটি মাইলফলক রায় উপহার পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল হান্নান খান। সকালে রায় ঘোষণার পর সময় সংবাদকে এ কথা জানান তিনি।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। এই রায়ের মাধ্যমে জামায়াত নিষিদ্ধের পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়েছে বলেও মন্তব্য করেছেন মঞ্চের নেতারা। তারা কালক্ষেপণ না করে রায় দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.