মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র স্পেকটার

MV5BMjM2Nzg4MzkwOF5BMl5BanBnXkFtZTgwNzA0OTE3NjE@._V1_SX214_AL_ ঃ স্পাই থ্রিলার সেইসঙ্গে জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র স্পেকটার। আর এর কেন্দ্রীয় চরিত্র বন্ডের ভূমিকায় চতুর্থবারের মতো আবির্ভূত হতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ।

স্পেকটার জেমস বন্ড সিরিজের চলচ্চিত্র। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে আগামী মাসে মুক্তি পেতে যাওয়া জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি স্পেকটার।

স্পেকটার শব্দের অর্থ অশরীরী হলেও জেমস বন্ড সিরিজের এবারের ছবিটি কোন ভূতের ছবি নয়। ছবিটিতে স্পেকটার হচ্ছে একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষেপিত রূপ যার পুরো নাম স্পেশাল এক্সিকিউটিভ ফর কাউন্টার ইন্টেলিজেন্স, রিভেঞ্জ এন্ড এক্সটেনশন – যাদের কাজই হল গোয়েন্দাগিরি, সন্ত্রাস, প্রতিশোধ আর চাঁদাবাজি।

নানা বাধা আর বিপত্তি অতিক্রম করে কিভাবে এই অপরাধী চক্রের মুখোশ উন্মোচন করেন জেমস বন্ড, তাই দেখা যাবে এবারের ছবিতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image