শনিবার,২৬ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুর্বৃত্তের হামলায় আহত মেম্বার আবদুল হামিদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, আজ ২৬ আগস্ট বিকাল ৪ টায় মেম্বার আবদুল হামিদ এর অপারেশন সম্পন্ন হয়েছে। তাঁর বাম পায়ের নলা, ডান পায়ের রগ এবং ২ হাতের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শরীরের বিভিন্ন অংশে মারাত্তক জখম রয়েছে এবং নলা কাটা ডান পা ফিরে না পাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞ চিকিৎক। তাঁকে উন্নত চিকিৎসায় ভারত নেয়ার প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থল আল মদিনা পার্টস এর দোকান থেকে উদ্ধারকৃত সিসি ক্যামেরার ডিভাইস দেখে ৬ সন্ত্রাসীকে সনাক্ত করা হয়েছে এবং তাদের আটকে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।
গত ২৫ আগষ্ট শুক্রবার রাত ১০ টায় টেকনাফ পানবাজার এলাকার আল মদীনা নামক একটি পার্টস এর দোকানের ভিতরে টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আবদুল হামিদকে দূর্বৃত্তরা হামলা চালায়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত আবদুল হামিদ মেম্বারকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থার অবনতি হলে কমেকে প্রেরণ করা হয়, সেখানেও তাঁর অবস্থার অবনতি দখা দিলে গভীর রাতে চমেকে ভর্তি করা হয়।
২৬ আগস্ট বিকাল ৪ টায় চমেকে মেম্বার আবদুল হামিদ এর অপারেশন সম্পন্ন হয়েছে। তাঁর বাম পায়ের নলা, ডান পায়ের রগ এবং ২ হাতের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শরীরের বিভিন্ন অংশে মারাত্তক জখম রয়েছে এবং নলা কাটা ডান পা ফিরে না পাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞ চিকিৎক।









