শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ প্রকাশের জের ধরে ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল পৌর মেয়র আলমগীর সরকার কর্র্তৃক দৈনিক প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি মো. খুরশিদ আলম শাওনকে হুমকী ও অশোভন গালাগাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
ট্রাস্ট-এর কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান ও মহাসচিব নুরুজ্জামান প্রধান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদলিপিতে বলেন, প্রভাবশালীদের অপপ্রভাবে সারাদেশে গণমাধ্যম কর্মীরা রীতিমত তটস্থ ও শঙ্কিত। যা স্বাধীন গণমাধ্যমের জন্য কোনভাবেই মেনে নেওয়া যায় না।
এ জন্য চাই আর প্রতিবাদ নয়; বরং সাংবাদিকসহ সুশীল সমাজের পক্ষ হতে প্রতিরোধ ব্যুহ তৈরী করা। সেই সাথে চাই স্থানীয় প্রশাসন সাংবাদিক নিরাপত্তায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বিবেচনায় কার্যকর সহযোগিতা প্রদান করবেন।
বার্তা প্রেরক,
নুরুজ্জামান প্রধান, মহাসচিব, কেন্দ্রীয় কার্য নির্বাহী পর্ষদ
ফোন: ০১৭৪০৯৭৬৭৪৮





