সিটিজি বার্তা২৪ ডটকম
সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
অলিম্পিকে টানা তৃতীয়বারের মত দ্রুততম মানব হলেন গতি মানব উসাইন বোল্ট। জ্যামাইকান এই তারকা সময় নিয়েছেন নয় দশমিক আট এক সেকেন্ড।
পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রে জাস্টিন গ্যাটলিনকে। আর পুরুষ ৪০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান ওয়েইড ভ্যান নিকার্ক।
এদিকে প্রথমবারের মত টেনিসের পুরুষ এককে টানা দ্বিতীয় স্বর্ণ জিতেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
আর অলিম্পিক ইতিহাসে জিমন্যাস্টিক্সে ব্রিটেনকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন ম্যাক্স হুইটলক। দশ সেকেন্ডও নয়। অথচ এই অল্প সময়ে কত রঙ কত আলোর বিচ্ছুরণ। যার পুরোটা জুড়ে আছেন একজন দ্যা লাইটেনিং বোল্ট। রিও অলিম্পিকেও দ্যুতি ছড়ালেন। আবারো ছাড়িয়ে গেলেন সবাইকে।
এবার সময় নিলেন নয় দশমিক আট ১ সেকেন্ড। পেছনে ফললেন যুক্তরাষ্ট্রে জাস্টিন গ্যাটলিন আর কানাডার আন্দ্রে দে গ্রসকে।
ইতিহাসের পাতায় আরো একবার জ্যামাইকান গতিদানব। নিজের সেরার চেয়ে দশমিক ২৩ সেকেন্ড সময় বেশি নিয়েছেন কিংবা ভাঙ্গতে নিজের করা অলিম্পিক রেকর্ডও। তাতেকি কিছুটা হালের আক্ষেপ মেশানো থাকলো এমন সফলতায়?
এদিকে নবম দিনে উজ্জ্বল গ্রেট ব্রিটেন পদকে ছাড়িয়ে গেছে চীনকে। টেনিসে পুরুষ এককে ইতিহাস গড়েছেন অ্যান্ডিমারে।
এর আগে কখনোই টানা দুই অলিম্পিকে স্বর্ণ জেতেননি কোন টেনিস তারকা। এমন কৃতিত্ব শুধুই অ্যান্ডিমারের। ফাইনালে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছে আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেলপত্রোকে। যিনি কিনা জকোভিচ, নাদালকে হারিয়ে চমক দেখিয়েছিলেন। যুক্তরাজ্যের জন্য সৌভাগ্যের নাম ম্যাক্সহুইটলকও।
গ্রেট ব্রিটেনের ইতিহাসে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথম স্বর্ণ এসেছে এ জিমন্যাস্টের কল্যানে। একই দিনে এই ডিসিপ্লিনের দু ইভেন্টে স্বর্ণ গলা ঝুলিয়েছেন দ্যা ম্যাজিক খ্যাত হুইটলক।
এদিকে পুরুষদের ৪০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকানওয়েই ভ্যান নিকার্ক। সময় নিয়েছেন ৪৩ দশমিক শূন্য তিন সেকেন্ড। ভেঙ্গেছেন মাইকেল জনসনের রেকর্ড।





