রিও অলিম্পিক: ১১তম দিন পর

সিটিজি বার্তা২৪ ডটকম, খেলা ডেস্ক

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

Rio-Olympic-20160817002

রিও অলিম্পিক দু’শ’ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছেন অলিম্পিকের আইকন উসাইন বোল্ট। এদিন ক্রোয়োশিয়া, কানাডা এবং কেনিয়া জিতেছে তাদের তৃতীয় স্বর্ণপদক।

তবে রিও অলিম্পিকে ফুটবলে দাপট জার্মানদের। আর প্রথমবার হকির ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

সাঁতারের আইকন মাইকেল ফেলপসের রাজসিক বিদায়ের পর রিও অলিম্পিক এখন সরগরম বোল্ট রাজত্বে। ট্র্যাক এন্ড ফিল্ডে কর্তৃত্বও জ্যামাইকানদের। গতিমানব উসাইন বোল্টের সঙ্গে শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন নিকেল আসমেডি এবং ইয়োহান ব্লেক।

একশ’ মিটারে টানা তিন স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ২শ’ মিটার স্প্রিন্ট ইভেন্ট মাতাচ্ছেন বোল্ট। হিটের নবম দফায় সেরা হতে সময় নেন ২০ দশমিক দুই-আট সেকেন্ড। ১৮ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে খেলতে নামবেন স্প্রিন্ট আইকন উসাইন বোল্ট।

Rio-Olympic-20160817003

তবে হিট রাউন্ডে সব চেয়ে কম সময় নিয়েছেন একশ’ মিটারে ব্রোঞ্জ জয়ী কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে গ্রাসি। ২০ দশমিক শূন্য-নয় সেকেন্ডে ২শ’ মিটার শেষ করে ২৪ সেমিফাইনালিস্টের তালিকার শীর্ষে আন্দ্রে গ্রাসি।

মেয়েদের স্প্রিন্টের ১৫শ’ মিটারে কেনিয়ার জন্য তৃতীয় স্বর্ণ জয়ের সাফল্য দেখিয়েছেন ফেইথ কিপাইয়েগন। রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার গেনজেবে দিবাবা।

ফুটবল এবং হকি- দু’টোতেই কর্তৃত্ব ধরে রেখেছে জার্মানরা। ছেলেদের ফুটবলে ফাইনালের টিকেটের জন্য আজ রাত ১০’টায় মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস এবং রাত ১টায় নাইজেরিয়া-জার্মানি।

Rio2016-Olympic20160817001

মেয়েদের সেমিতে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। বৃহস্পতিবার রাতে স্বর্ণ জয়ের লড়াইতে তাদের প্রতিপক্ষ সুইডিশরা। ব্রাজিল-কানাডা ব্রোঞ্জপদকের জন্য লড়বে। মেয়েদের হকির সেমিতেও উঠে গেছে জার্মানরা।

তবে ৫-২ গোলের বড় জয়ে জার্মান শক্তিদের হটিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা পুরুষ হকি দল। কাল রাতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ বেলজিয়াম।

মেয়েদের ডিসকাস থ্রো’তে স্বর্ণ জিতেছেন ক্রোয়েশিয়ান অ্যাথলেট সান্ড্রা পারলিওভিচ। এই ইভেন্টে রৌপ্য ফ্রান্সের এবং ব্রোঞ্জ পেয়েছে কিউবা।

ছেলেদের হাই জাম্পে কানাডাকে স্বর্ণ জিতিয়েছেন ডেরেক ডোরিন। তার চেয়ে দশমিক শূন্য ২ মিটার পেছনে থেকে রৌপ্য পেয়েছেন কাতারের মুতাজ ইসা বারসিম।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.