রিজার্ভ চুরির টাকা তারেক রহমান পেয়েছে : ড. হাছান মাহমুদ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬

hasan mah1সিটিজিবার্তা২৪ডটকম : রিজার্ভ চুরির টাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পেয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা ক্ষুধাকে জয় করেছি। ঘাটতি নেই, দেশ থেকে এখন খাদ্য রপ্তানি হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্ব অনেকের কাছে বিস্ময়। কিন্তু অনেকের তা সহ্য হচ্ছে না। এই অগ্রযাত্রা ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

হাছান মাহমুদ বলেন, কার্গো বিমান ও ফেডারেল ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা এই ষড়যন্ত্রের অংশ কিনা- তা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, টাকা চুরির ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলনে শুধু অর্থমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করেছে। তাদের এই বক্তব্যেই ষড়যন্ত্রের বিষয় স্পষ্ট হয়েছে।

‘আন্তর্জাতিক হ্যাকারদের মাধ্যমে ব্যাংকের টাকা চুরি হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, এই টাকার একটি অংশ বিশ্বচোর চক্র ও জুয়াড়িদের হাতে পড়েছে। আন্তর্জাতিক চোরচক্র ও জুয়াড়িদের সাথে সম্পর্ক থাকায় তার কিছু অংশ তারেক রহমান পেয়েছেন বলে ধারণা করা যায়।

তিনি বলেন, বিএনপিকে হামাগুড়ি দিয়ে হাঁটলে চলবে না। তাকে ধীরে হলেও হাঁটতে হবে। আমরা চাই দ্রুতগতিতে না হলেও বিএনপি অন্তত ধীরগতিতে হাঁটুক।

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, কাউন্সিল না করার ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মহানগর নাট্যমঞ্চে সুযোগ থাকলেও বিএনপি সেসব স্থানে কাউন্সিল করতে চাইছে না।

তিনি আরো বলেন, এসব স্থানে সম্মেলন করবে কী করে? এসব স্থানে সম্মেলন করতে ৫০ হাজার থেকে এক লাখ লোকের সমাবেশ ঘটাতে হয়ে। সে ক্ষমতা কী এখন তাদের আছে?

হাসান মাহমুদ বলেন, লুকোচুরি না করে প্রকাশ্যে কাউন্সিল করুন। নাটক করে লাভ হবে না। কাউন্সিল হয়নি। নেতাকর্মী ও কাউন্সিলররাও আসেননি। অথচ খালেদা জিয়া ও তারেক রহমান অটোপ্রোমোশন পেয়ে গেছেন।

তিনি বলেন, আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলার কায়দায় তারা চোরাপথেই নির্বাচিত হয়েছেন।

হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়াউর রহমানের অনুসৃত পথে চলছেন না। তিনি স্বামী জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। এতে জিয়াউর রহমানের রক্তের ভাই কষ্ট পেয়েছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া কষ্ট পাননি। জিয়া কষ্ট পাবেন কেন? উনার সাথে তো আর জিয়াউর রহমানের রক্তের সম্পর্ক নেই। জিয়াউর রহমানের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তারাই কষ্ট পাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক মজিবুল বাদল ও শেখ ইকবাল।

উৎসঃ   online bangla

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.