Sunday,25 March 2018
ctgbarta24.com
জেনিফার আলম : শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিন মুন্নাকে চাকরি প্রদানের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ উপ-মহা পুলিশ পরিদর্শক।
শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিন মুন্নাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং কক্ষের দায়িত্ব প্রদান করায় ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ও বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহাম্মদ ইকবার হোসাইন (স্যারকে) অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ।আরও ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সকল সদস্যবৃন্দকে ।




