Sunday,01 April 2018
ctgbarta24.com
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে ছাত্র শিবিরের কর্মসূচি পণ্ড করে দিল ছাত্রলীগ। নগরীর ৩নং ওয়ার্ডস্থ ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত তৎপরতা চালিয়ে আসছিল শিবির। নামে বেনামে বিভিন্ন জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ইত্যাদি দিচ্ছিল শিশু কিশোর শিক্ষার্থীদের। অভিযোগ আছে, অনেক শিক্ষার্থীকে ব্রেইন ওয়াশ করে শিবিরে সক্রিয় করা হয়েছে ইতিমধ্যে।
ছাত্রলীগ নেতা সরোয়ার উদ্দিন জুমা বলেন, এই স্কুলের শিক্ষার্থীদের নাশকতার জন্য প্রস্তুত করছে শিবির। আসন্ন সংসদ নির্বাচনকে টার্গেট করে শিবির ব্যাপক তৎপর হয়ে উঠেছে। কম বয়সী ও গরীব শিক্ষার্থীদের সন্ত্রাসে ব্যবহার করতে উস্কানি মূলক কাজ করে যাচ্ছে। জিহাদ করার জন্য মিথ্যা ফতুয়া দিয়ে ব্রেইন ওয়াশ করা হচ্ছে বলে দীর্ঘদিন যাবত শুনছি। উল্লেখিত বিষয় আমরা মহানগর ছাত্রলীগ-কে অবহিত করেছি। শ্রদ্ধেয় নগর নেতাদের নির্দেশে আমরা শিবিরের নামে-বেনামে শিক্ষা কর্মসূচি নামক এই কার্যক্রম পণ্ড করে দিয়েছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি তে কর্তৃপক্ষ সুযোগ দেওয়ায় শিবিরের সরকারবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে ব্যাপক। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী শনিবার সকালে প্রতিরোধ করে। ছিনিয়ে নেয় জিহাদি বই সহ সরকারবিরোধী প্রচারপত্র। তবে কোন সংঘর্ষ হয়নি। শিবির কর্মীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরে প্রচারপত্র গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভবিষ্যৎ শিবিরের কার্যক্রম প্রতিরোধ করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সরোয়ার উদ্দিন জুমা, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের ছাত্র সংগঠক মোহাম্মদ রিজবী, আবু বক্কর সাজু, আরাফাত মেহেরাজ তুহিন, রাশেদুল ইসলাম আরমান ও রায়হান আজাদ জুয়েল উপস্থিত ছিলেন।




