শিশু নির্যাতনকারী গৃহকর্তা ওমর গাজীপুরে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬

chield-abushed

আতিকুর রহমানঃ চাঁদপুরের ৯ বছরের ছোট্ট শিশু জান্নাতকে অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় গাজীপুর মহানগরীর দেশীপাড়ায় ভাড়া বাসা থেকে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম কে জানান, গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতো শিশুটি। ঈদে নতুন কাপড় চোপড় চাওয়া এবং বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়।

boy-abushed

এ ঘটনায় ওমর ফারুক, তার স্ত্রী মনি বেগম ও শিশুটিকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে শিশুটির প্রতিবেশী হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।

শিশু নির্যাতন দমন আইনে হাইমচর থানায় মামলাটি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের দেশীপাড়া থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী গৃহকর্ত্রী মনি বেগম পালিয়ে যান। তবে মনি বেগমকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওসি জানান, ওমর ফারুকের বাড়িও চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায়। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) এবং তার স্ত্রী মনি বেগম গাজীপুরের একটি স্কুলে চাকরি করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.