“সবাই মিলে দিব কর, নগর হবে স্বনির্ভর”

Monday,30 Oct 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম ঃ নগরীর ১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে “সবাই মিলে দিব কর, নগর হবে স্বনির্ভর” শীর্ষক সুধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

২৯ অক্টোবর বিকেলে ৪ জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সিবিচ এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হোল্ডারদের উত্থাপিত আপত্তির উপর রিভিউ বোর্ডের শুনানী চলছে। যারা আপিলে অংশগ্রহণ করেননি তারা আপত্তি উত্থাপন করতে চাইলে পি ফরম পূরণ করে রিভিউ বোর্ডে হাজির হয়ে পৌরকর অ্যাসেসমেন্ট সংক্রান্ত আপত্তি উপস্থাপন করতে পারবেন। সকলের অভিযোগ ও আপত্তি আমলে এনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রিভিউ বোর্ডে সুবিবেচনা করা হবে। কোন হোল্ডার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। তিনি সকলকে আপত্তি/আপিল করার পরামর্শ দেন।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নুরুল আলম টেন্ডল,আবদুল কাদের, আবদুল হালিম, কামাল উদ্দিন, আবুল বশর, জামাল উদ্দিন, হাজী আবুল বশর, আবদুল গফুর, আবুল হোসেন, খায়রুল ইসলাম, শরিফ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, ওয়াহিদুল আলম চৌধুরী, লোকমান হাকিম, জয়নাল আবদীন ফয়েজী সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সহ নানা শ্রেণি ও পেশার নাগরিকবৃন্দ।

সমাবেশ শেষে স্থানীয় কাউন্সিলর এর নেতৃত্বে একটি র‌্যালী রাজপথ প্রদক্ষিণ করে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image