সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী

সোমবার, ০৩ অক্টোবর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়বে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক সংবাদ : সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- একটি শিশুও যেনো না খেয়ে, নিরক্ষরতার অন্ধকারে না থাকে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সকালে রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময়, শিশু নির্যাতন রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে জানিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে- শিশুদের মাঝে আসেন হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- শিশুদের জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিশুদের যে মেধা তা বিকাশের যেনো সুযোগ থাকে সে সুযোগটা আমাদের তৈরি করতে হবে। আমরা চাই যে, আমাদের দেশে ধনী-দরিদ্র, প্রতিবন্ধী-অটিস্টিক বা যে ধরনের শিশুই হোক সকলেরই যেন সমান অধিকার থাকে। কোন বৈষম্য যেন না থাকে।’

শিশু নির্যাতনে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘শিশু নির্যাতন রোধ ও এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। একটি শিশুও যেন অশিক্ষার অন্ধকারে না থাকে। দেশের একটি শিশুও যেনো না খেয়ে কষ্ট না পায়।’

এরপর, শিশুকিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক সারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে শিশু একাডেমি প্রাঙ্গণে শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.