সম্মানজনক অস্কার পেতে যাচ্ছেন জ্যাকি চ্যান

শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

Jacky-chan

সিটিজিবার্তা২৪ডটকমবিনোদন ডেস্ক: বিখ্যাত মার্শাল আর্টি তারকা ও হলিউড অভিনেতা জ্যাকি চ্যান সম্মানজনক অস্কার পুরস্কার পেতে যাচ্ছেন, এমন খবর জানিয়েছে বিবিসি।

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হবে তাকে। আগামী বছরের অস্কার অনুষ্ঠানের আগেই ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্স’-এর পক্ষ থেকে চলতি বছরের ১২ নভেম্বর এই সম্মাননা প্রদান করা হবে।

মাত্র আট বছর বয়সেই চলচ্চিত্রে হাতেখড়ি হয় জ্যাকি চ্যানের। এর পর থেকে এখন পর্যন্ত হংকং ও হলিউডে ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনা করেছেন তিনি।

জ্যাকি চ্যানকে চলচ্চিত্রের ‘সত্যিকারের অগ্রদূত’ ও ‘কিংবদন্তী’ হিসেবে আখ্যায়িত করেছেন অস্কার অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.