সাকা চৌধুরীর স্ত্রী-পুত্রের রায় ২৮ আগস্ট

‘রায় ফাঁসের মামলা’

সিটিজি বার্তা২৪ ডটকম, নিউজ ডেস্ক

রোববার, ১৪ আগস্ট ২০১৬

Saka-family20160814144615

সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হাম্মাম কাদের ও স্ত্রী ফারহাত কাদের

একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজনের বিরুদ্ধে রায় ফাঁসের মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য পরবর্তী দিন ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম এ দিন ধার্য করেন।

রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু বিচারক রায় প্রস্তুত করতে না পারায় নতুন তারিখ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম ইসলাম।

গত ৪ আগস্ট এ মামলার যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি গণমাধ্যমকর্মীদের দেখান।

এ বিষয়ে রায় ঘোষণার পরদিন ২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেন। ২০১৪ সালের ২৮ আগস্ট সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহজাহান। পরে সিএমএম আদালতের বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। এর পর থেকে মামলাটি এ আদালতে বিচারাধীন।

মামলাটি বিচার চলাকালে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। অন্য আসামিরা হলেন—সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.