বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
জেনিফার আলাম: হতে পারতো আজকের দিনটি তার সবচাইতে প্রিয় জন্মদিনগুলোর একটি। কিন্তু গতকাল ভারতের কাছে এক রানে হেরে যাবার পর সাকিব আল হাসান নিজেই বল্লেন, ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল কে তিনি বলতেন তার জীবনের সবচাইতে খারাপ দিন কিন্তু আজকে থেকে ২৩ মার্চ হবে সবচাইতে খারাপ দিন। এই বাংলাদেশের জান, প্রান, ১৬ কোটি মানুষে প্রিয় যাই বলি না কেন, আজ আমাদের প্রিয় সাকিব আল হাসানের জন্মদিন।
সাকিব আল হাসান এর জন্মদিন বলতে আমি লিখেছি আমাদের সাকিব কারন এই মানুষটি নিজের সেরা টুকু দিয়ে বার বার আমাদের কে যে পরিমান আনন্দের মধ্যে দিয়ে নিয়েছেন সেটা অগনিত। সব ধরনের ক্রিকেটে এক নম্বর স্থান দখল করে এই ১৬ কোটি মানুষকে করেছেন গর্বিত। কিন্তু আজ তার জন্মদিনের প্রথম প্রহরটি ছিল কান্নাভেজা। সারা রাত ধরেই জেগে কাটিয়ে সবাইকে জানিয়েছেন কি পরিমান কষ্টের মধ্যে দিয়ে তিনি সহ পুরো টাইগার বাহিনী যাচ্ছে।
যদিও আজ সাকিব এবং পুরো টিম কলকাতা পৌছেছেন নেক্সট ম্যাচের জন্য এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন সামনের ম্যাচটি জিততে পারেন। কিন্তু হেরে যাওয়ার কষ্টে যেন অনেক বেশীই ম্লান আজ সাকিব।গতকাল তার ফিল্ডিং সাজানো, অসাধারন বোলিং বার বার কমেন্টেটর দের চোখ কেড়ে নিয়েছে। প্রশংসার ফুল ঝুড়ির পরেও হার না মানা ৩৩রান এবং ১রানে হেরে যাওয়া যেন মানতে পারছেন নাহ এই টাইগার্। যদিও আজ ফেইসবুক জুড়ে অসংখ্য শুভ কামনা এবং স্ট্যাটাস তাকে নিয়ে দেখা যাচ্ছে কিন্তু কিছুতেই মন খারাপ ভাবটা কাটিয়ে উঠতে পারছেন না।
আমরা আমাদের পুরো টিমের পক্ষ থেকে সাকিব আল হাসান কে জানাই জন্মদিনের শুভেচ্ছা। তিনি না থাকলে আমরা ৭৫ নাম্বার জার্সিটা নিয়ে হয়তো গর্ব করতে পারতাম নাহ। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জিজ্ঞেস করছিলাম, মন বেশী খারাপ কিনা, জানালেন নিজের চাইতে বেশী ম্যাসের ( মাসরাফির) জন্য বেশী খারাপ লাগছে। নিজের কষ্ট কে চাপা দিয়ে ক্যাপ্টেনের জন্য বেশী চিন্তা করেন তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার হবেন না তো কে হবে? সাকিব আপনি সুস্থ থাকুন এবং আরও ভালো খেলে আরও বহু বছর এই দেশের মানুষকে এভাবেই খুশির উপলক্ষ এনে দিন এই শুভ কামনা।






