বুধবার,১০ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মাহমুদুল হাসান রাকিব, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাস্থ সাগরিকা গরু বাজারে জমে উঠেছে হিন্দু ধর্মের পাঠাবলি উৎসবের পাঠা ছাগলের বাজার।আগামী(১৭ ই আগস্ট) পালিত হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বির পাঠা বলি উৎসব।এতে সাগরিকা গরু বাজার জমে উঠেছে আকবর মামার দেশীয় পাঠা ছাগল সয়লাভের মাধ্যমে।সাগরিকা বাজার এক প্রকার আকবর মামার দেশীয় পাঠা ছাগলের দখলে রয়েছে।এতে বাজারে রয়েছে তেরপাল ও লাইটিং এর সু-ব্যবস্থা।ক্রেতারা এসে সাছন্দ্য ভাবে পাঠা ছাগল ক্রয় করছে।এর মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে পাঠা ছাগল।
বাজারে দেখা মিলছে প্রচুর পাঠা ছাগল তার সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের পাঠা ছাগল। পাঠা ছাগল যত সুন্দর তার দাম কিন্থু তত বেশি।সরেজমিনে গিয়ে দেখতে পেলাম সাগরিকা বাজারের সবচেয়ে বড় পাঠা ছাগলের।যার দাম হাঁকা হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা।ক্রেতাদের সাথে কথা বললে তারা বলে বাজারে প্রচুর দেশীয় পাঠা ছাগলের আমদানি হওয়ায় গতবারের চেয়ে দাম একটু কম।
পাঠা ছাগল ব্যবসায়ী আকবর মামা বলেন গত বারের চেয়ে এই বার প্রচুর পাঠা ছাগল আমদানি করা হয়েছে।আশা করি ক্রেতারা তাদের মনের মত পাঠা ছাগল আমদানি করতে পারবে ।বিভিন্ন জেলা থেকে পাঠা ছাগল আসতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন আমাদের পশু আনতে গিয়ে প্রতিটা পদে পদে চাঁদা দেওয়ার সম্মুখীন হচ্ছি,আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই আপনার আমাদের পাশে থেকে ক্রেতাদের নিরাপত্তা বলয় রেখে আমাদের সহযোগিতা করুন।




