সাবধান, ফেসবুকে ভিডিও ভাইরাস!

facebook-new-music-06-11-1015

সিটিজিবার্তা২৪ডটকম, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেজ ইনবক্সে বন্ধুদের কাছ থেকে সম্প্রতি নতুন একটি ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ কারণে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেরই একাউন্ট হ্যাকিং হয়ে যাচ্ছে আবার বিড়ম্বনার শিকার হচ্ছেন।

হ্যাকাররা ভাইরাসযুক্ত একটি ভিডিও লিংক ইনবক্সে মেসেজ হিসেবে পাঠাচ্ছে। ফেসবুকে আপনার যে প্রোফাইল পিক রয়েছে সেটি ভাইরাসযুক্ত ভিডিওতে প্রদর্শন করা হচ্ছে কৌশলে। ফলে ব্যবহারকারীদের ইনবক্সে যখন ভিডিও লিংকটি আসছে তখন অনেকেই কৌতূহলী হয়ে সেটি দেখার জন্য ক্লিক করছেন।

দেখার জন্য ক্লিক করলেই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এন্ট্রি পেয়ে যাচ্ছে ভাইরাসটি। আর আপনার অ্যাকাউন্টে এই ভাইরাসের প্রবেশ মানেই, অ্যাকাউন্টের তথ্য পাচার হওয়ার আশঙ্কা।

শুধু তাই নয়, আপনার নামে আসা ভিডিও ভাইরাসের লিংকটিতে ক্লিক করা মাত্রই আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সব বন্ধুরা এই ভিডিও ভাইরাসটিতে ট্যাগ হয়ে যাবে এবং তাদের ইনবক্সে আপনার মাধ্যমে তা মেসেজ হিসেবে পৌঁছে যাবে।

সেহেতু ফেসবুক মেসেজ ইনবক্সে বন্ধুদের কাছ থেকে আসা আপনার প্রোফাইল পিক সংবলিত ভিডিও লিংকটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.